ads

বুধবার , ১০ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের ৫ দিনের সরকারি ছুটি শুরু

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১০, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ

ঈদের চাঁদ দেখা না যাওয়ায় সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু হচ্ছে ১০ এপ্রিল বুধবার। বুধ ও বৃহস্পতিবার ছাড়াও সাপ্তাহিক দুদিন ছুটির পর রোববার পহেলা বৈশাখ। ফলে ওই দিন অর্থাৎ রোববার (১৪ এপ্রিল) ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। টানা ৫ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলবে ১৫ এপ্রিল সোমবার।

Shamol Bangla Ads

ঈদের ছুটি শুরুর আগেই কর্মমুখী মানুষ গত কয়েক দিন ধরে বাড়ি ফিরতে শুরু করেছে। এবার একটু দীর্ঘ ছুটি হওয়ায় বাড়ি ফিরতে তেমন ভোগান্তির কথা শোনা যায়নি।

এদিকে, এবারই প্রথম দীর্ঘ ছুটি পাচ্ছেন সংবাদমাধ্যমে কর্মরতরা। ৯-১৪ এপ্রিল পর্যন্ত ছয় দিন ছুটি ভোগ করবেন তারা।

Shamol Bangla Ads

ঈদের ছুটিকালীন আবহাওয়াও থাকবে শুষ্ক। কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের অনেক এলাকায় বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আর ঈদের দিনও গরমে পুড়বে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা।

Need Ads
error: কপি হবে না!