ads

শনিবার , ৬ এপ্রিল ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিছিয়ে পড়েও ম্যানসিটির বড় জয়

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ

অ্যাস্টন ভিলার বিপক্ষে শুরুতে গোল করার পরই গোল হজম করেছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে তুলে নিয়েছিল ৪-১ গোলের জয়। এবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৪-২ গোলের বড় জয় তুলে নিয়েছে সিটিজেনরা।

Shamol Bangla Ads

শনিবার ক্রিস্টালের মাঠ সেলহাস্ট পার্কে ম্যাচের ৩ মিনিটে গোল খায় ম্যানসিটি। ১৩ মিনিটে কেভিন ডি ব্রুইনি ওই গোল শোধ করে দেন। ১-১ গোলের ওই সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে পেপ গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিডে ফেরে লিগে লিভারপুল ও আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে টেবিলে দুইয়ে ওঠা সিটিজেনরা।

ম্যাচের ৪৭ মিনিটে গোল করেন তরুণ মিডফিল্ডার রিকো লেইস। ৬৭ মিনিটে গোল পান সেরা ছন্দে না থাকা আর্লিং হালান্ড। একাধিক সুযোগ মিস করে শেষ পর্যন্ত চার লিগ ম্যাচ পরে গোল পেলেন তিনি। এরপর ব্যবধান ৪-১ করে ফেলেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনি।

Shamol Bangla Ads

বড় হারের ওই ব্যবধান শেষে কমিয়ে ৪-২ করে প্যালেস। তাদের হয়ে ৮৬ মিনিটে এডওয়ার্ড গোল করেন। ৩১ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট এখন ৭০। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্টও ৭০। তিনে থাকা আর্সেনাল ৩০ ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট তুলেছে।

Need Ads
error: কপি হবে না!