ads

বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ৪, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ঢেউটিন ও চেক বিতরণ করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

Shamol Bangla Ads

এদিন ঝিনাইগাতী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও পরিবারপ্রতি ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!