ads

বুধবার , ২০ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ডাম্প ট্রাক চালক নিহত

স্টাফ রিপোর্টার
মার্চ ২০, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ

শেরপুরে মাহিন্দ্রা ট্রাক্টরচালিত ডাম্প ট্রাকের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শুকুর আলী (২৫) নামে ডাম্প ট্রাক চালক নিহত হয়েছেন। ২০ মার্চ বুধবার সন্ধ্যায় জামালপুর-বকশীগঞ্জ সড়কের চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার মাঝপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

Shamol Bangla Ads

নিহত শুকুর আলী সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর গ্রামের নিজামুদ্দিনের ছেলে। আহত ইজিবাইক চালক লুৎফর রহমানকে প্রথমে শেরপুর জেলা হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার নন্দীরবাজার মাঝপাড়া এলাকায় মাহিন্দ্র ট্রাক্টরচালিত একটি ডাম্প ট্রাক ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ডাম্প ট্রাক ও ইজিবাইকের চালক দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় দুইজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাম্প ট্রাক চালক শুকুর আলীর মৃত্যু হয়।

Shamol Bangla Ads

এদিকে এই ঘটনায় আহত ইজিবাইক চালক লুৎফর রহমানের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, ডাম্প ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত একজনকে ময়মনসিংহ পাঠানো হয়েছে। ওই ঘটনায় নিয়মিত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!