ads

মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইনজুরিতে টেস্ট খেলা হচ্ছে না মুশফিকের

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আঙুলের ইনজুরিতে পড়েছেন। তার আঙুলে স্ক্যান করিয়ে চিড় ধরা পড়েছে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হবে না তার। যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তার ছিটকে যাওয়ার বিষয়টি।

Shamol Bangla Ads

বিসিবি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলার সময় আঙুলে ব্যথা পান তিনি। ওই আঙুলে স্ক্যান করিয়ে চিড় ধরা পড়েছে।

সাধারণত আঙুলের ওই ধরনের চিড় থেকে সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহের মতো সময় লাগে। যার অর্থ টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার। তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করলে তার জায়গায় কাউকে দলে নেওয়া হবে কিনা জানিয়ে দেবে বোর্ড।

Shamol Bangla Ads

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ ক্রিকেট খেলেছেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে দারুণ এক ফিফটি করে দলকে ম্যাচ জেতাতে ভূমিকা রাখেন তিনি। দ্বিতীয় ম্যাচেও ৩৭ রানের ইনিংস খেলে দলকে জেতান এই ডানহাতি ব্যাটার।

Need Ads
error: কপি হবে না!