ads

সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যাচ সেরা রিশাদ, সিরিজ সেরা শান্ত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। তবে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে ৪ উইকেটে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২-১ ব্যবধানে ঘরে তুলেছে সিরিজ।

Shamol Bangla Ads

দলকে সিরিজ জেতাতে ব্যাটে-বলে দারুণ ক্রিকেট খেলেছেন তরুণ লেগ স্পিনার রিশাদ আহমেদ। তিনি দলের বিপদে ব্যাটে নেমে ১৮ বলে পাঁচটি চার ও চারটি ছক্কার শটে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলেন।

এছাড়া ডানহাতি এই লেগি একটি উইকেটও দখল করেন। যে কারণে তরুণ ওপেনার তানজিদ তামিম ৮৪ রানের ইনিংস খেললেও ম্যাচ সেরা হয়েছেন রিশাদ।

Shamol Bangla Ads

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ভালো না গেলেও প্রথম দুই ম্যাচে ভালো করেন অধিনায়ক শান্ত। প্রথম ম্যাচে দলের বিপদে হাল ধরে সেঞ্চুরি করে ম্যাচ জেতান তিনি। খেলেন ১২২ রানের হার না মানা ইনিংস। দ্বিতীয় ম্যাচে ৪০ রান আসে তার ব্যাট থেকে। যে কারণে সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার হাতে।

সিরিজ সেরা হয়ে তানজিদ, রিশাদ, মুশফিক ও তাসকিনের প্রশংসা করেছেন অধিনায়ক শান্ত, ‘তানজিদ শুরুতে খুব ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয়, মুশফিক ভাই যেভাবে খেলছিলেন সেটা রিশাদকে ওই ইনিংস খেলতে সহায়তা করেছে। এই উইকেটে বোলাররা তাদের জাত চিনিয়েছে। তাসকিন-মিরাজ ভালো বোলিং করেছে।’

Need Ads
error: কপি হবে না!