ads

রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ১৭, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল করিম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১৭ মার্চ রবিবার সকালে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম স্থানীয় মৃত আব্দুর রশিদের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার কুতুবাকুড়া গ্রামের নিজ বেগুন ক্ষেতে পানি দিতে যান করিম। ওইসময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা সেচকাজে ব্যবহৃত মোটর স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল করিম।

পরে তার স্ত্রী ও ছেলে এসে তাকে উদ্ধার করে নন্নী উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী বলেন, বেগুন ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে করিমের মৃত্যু হয়।

Need Ads
error: কপি হবে না!