ads

বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নোঙর অবস্থায় আছে জিম্মি বাংলাদেশি জাহাজ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৪, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ

ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ এর সর্বশেষ অবস্থান নিশ্চিত করছে লন্ডন ও কুয়ালালামপুর ভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো (আইএমবি)।

Shamol Bangla Ads

সংস্থাটির বরাত দিয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন কালের কণ্ঠকে জানিয়েছেন, বাংলাদেশি সময় দুপুর ১টা নাগাদ জাহাজটি সোমালিয়ার উপকূলের গ্যারাকাদ নোঙর এলাকা থেকে ২০ নটিক্যাল মাইল দূরে দস্যুরা নোঙর করে রেখেছে। এখন পর্যন্ত দস্যুদের কেউ জাহাজ মালিকের সঙ্গে যোগাযোগ করেনি।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকে এমটিও) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৬০০ নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটেছে।

Shamol Bangla Ads

দুটি নৌযানে (একটি বড় এবং আরেকটি ছোট) চড়ে জাহাজটির কাছাকাছি এসে জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। ইউকে এমটিও সমুদ্রে চলাচলকারী অন্য জাহাজগুলোতে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলা হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে সোমালিয়ার জলদস্যুরা এমভি আবদুল্লাহ নামে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল।

জলদস্যুদের কবলে পড়া চট্টগ্রামের কবির গ্রুপের এই জাহাজটি পরিচালনা করছে গ্রুপটির সহযোগী সংস্থা এস আর শিপিং লিমিটেড। জাহাজে ২৩ বাংলাদেশি নাবিক রয়েছেন। তিন মাস আগে গ্রুপের বহরে যুক্ত হয়েছিল জাহাজটি।

Need Ads
error: কপি হবে না!