ads

বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের ডালু কাস্টমসে হয়রানির শিকার বাংলাদেশি পর্যটকরা

স্টাফ রিপোর্টার
মার্চ ১৩, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ

ব্যাগেজ রুল মেনে পণ্য আনলেও ঘুষ দিতে হয় কাস্টমস কর্মকর্তাকে

প্রতিবেশি দেশ ভারতের মেঘালয় রাজ্যের সাউথ গারো হিলের তুরা জেলার ডালু সীমান্তে থাকা কাস্টমস অফিসে ব্যাগ তল্লাশীর নামে বাংলাদেশী দর্শনার্থী তথা পর্যটকদের হয়রানি করার অভিযোগ ওঠেছে। তবে ঘুষ দিলেই মিলছে এর সমাধান। বর্তমানে কর্মরত ডালু কাস্টমস কর্মকর্তা ফিরোজ হোসেনের বিরুদ্ধে এমন হয়রানির অভিযোগ।
সূত্রমতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাসহ যাত্রী পারাপারের সুবিধার্থে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্তে ২০১৫ সালে স্থাপন করা হয় নাকুগাঁও-ডালু ইমিগ্রেশন চেকপোস্ট। বর্তমানে এ চেকপোস্ট দিয়ে দুই দেশের আমদানী-রফতানী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী ও পর্যটক পারাপার হন।

Shamol Bangla Ads

অভিযোগ উঠেছে, বাংলাদেশি পর্যটকরা নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ভ্রমণ শেষে দেশে ফেরত আসার সময় ভারতের সাউথ গারো হিলের ডালু কাস্টমস অফিসে যাত্রীদের ব্যাগ তল্লাসীর নামে হয়রানি করা হয়। ভারতে ডালু কাস্টমস অফিসে ব্যাগেজ রুল মেনে পণ্যসামগ্রী ক্রয় করে আনলেও যৎসামান্যের বেশি আনতে দেওয়া হয় না। এসময় সেখানে থাকা ইন্দ্রোজিত নামেরসহ কতিপয় ব্যক্তি বাংলাদেশী যাত্রীদের ওই কাস্টমসের কর্মকর্তা ফিরোজ হোসেনের সাথে কথা বলে মিটমাট করার পরামর্শ দেন। পরামর্শমতে, ফিরোজ হোসেনের সাথে অবৈধ আর্থিক লেনদেন (ঘুষ) করে পণ্য সামগ্রী দেশে আনতে হয়। ঘুষ না পেলে বৈধ পণ্য সামগ্রী আটকে দেওয়াসহ অশোভন আচরণ করেন বলেও অভিযোগ যাত্রীদের।

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করে জানান, অনেক সময় ভারতে থাকা স্বজনেরা ভ্রমণ শেষে ফেরার সময় নানা উপহার সামগ্রী দিয়ে দেন। ওইসব উপহার সামগ্রী ব্যাগেজ রুল মেনে আনা সত্বেও নানা অজুহাতে আটকে দেওয়া হয় ডালু কাস্টমস অফিসে।
সূত্রমতে, একজন বাংলাদেশি নাগরিক ভারতে ভ্রমণ করতে গেলে ব্যাগেজ রুল অনুযায়ী নিজের পরিবারের জন্য ব্যবহারের উদ্দেশ্যে সর্বোচ্চ ৪শ মার্কিন ডলারের সমপরিমাণ বৈধপণ্য ও ইলেক্ট্রনিক্স সামগ্রী বা অন্যান্য জিনিসপত্র ক্রয় করে কোন প্রকার শুল্ক পরিশোধ করা ছাড়াই নিজ দেশে আনতে পারবেন।

Shamol Bangla Ads

বাংলাদেশি পর্যটক আমিরুল ইসলাম, সুরুজ্জামান, মিজানুর রহমান ও আল-আমীনসহ বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, সম্প্রতি নাকুগাঁও-ডালু ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা ভারত ভ্রমণ শেষে দেশে ফিরেন। ফেরার সময় ভারতে থাকা আত্মীয়-স্বজনের দেওয়া উপহার সামগ্রী তাদের সাথে ছিল। এসময় ভারতের সাউথ গারো হিলের ডালু ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ডালু কাস্টমস অফিসে এলে তাদের ব্যাগ তল্লাশী করেন ইন্দ্রোজিত নামের এক ব্যক্তি ও ওই কাস্টমস কর্মকর্তা ফিরোজ হোসেন। ব্যাগ তল্লাশীকালে ফিরোজ হোসেন এক কেজির বেশি পণ্য বাংলাদেশে আনতে মানা করে তা আটকে দেন। অনুরোধের একপর্যায়ে কাস্টম কর্মকর্তা ফিরোজ হোসেন সরাসরি ৫০০ রুপি ঘুষ দাবি করেন। দাবি অনুযায়ী ৫শ রুপি সঙ্গে না থাকায় বাধ্য হয়ে তারা বাংলাদেশি ৫শ টাকা ঘুষ দিয়ে পণ্য আনেন।

জানা গেছে, বেশিরভাগ যাত্রী বা পর্যটক ব্যাগেজ রুল সম্পর্কে অবগত নন। আর এ সুযোগে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে অনৈতিক আর্থিক সুবিধা নেন অসাধু কাস্টমস কর্মকর্তা ফিরোজ হোসেন। তার এ কাজে সহযোগিতা করেন তার অফিস পিয়ন ইন্দ্রোজিত নামের এক ব্যক্তি।
বাংলাদেশের নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) মোস্তাফিজুর রহমান জানান, বাংলাদেশি পর্যটকরা ব্যাগেজ রুল মেনে ৪০০ মার্কিন ডলারের সমপরিমাণ বৈধপণ্য ক্রয়ের রশিদ প্রদর্শন সাপেক্ষে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন।

অভিযুক্ত ভারতের ডালু কাস্টমস কর্মকর্তা ফিরোজ হোসেনের বক্তব্য জানতে চেয়ে তার ব্যবহৃত মোবাইল নম্বর ও হোয়াটসআ্যাপে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে বক্তব্য জানতে চেয়ে ভারতীয় ডালু কাস্টমস সুপার এস. শর্মার মুঠোফোনে (০০৯১ ৯২৩৩১৯১৫১৮) কল দিয়ে গণমাধ্যমকর্মী হিসেবে পরিচয় দেওয়ার পর তিনি কলটি কেটে দেন।

Need Ads
error: কপি হবে না!