শেরপুরের শ্রীবরদীতে ৫০ পিস ইয়াবা টেবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ মার্চ মঙ্গলবার রাতে পৌর শহরের পশ্চিম বাজার এলাকা থেকে মো. সুমন মিয়া (২৮) নামে ওই মাদক কারবারিকে গেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন স্থানীয় খামারিয়াপাড়ার মো. মনোয়ার হোসেনের ছেলে। বুধবার দুপুরে মাদক আইনের নিয়মিত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পৌর শহরের পশ্চিম বাজার এলাকায় কিছু মাদক কারবারি মাদক কেনা বেচা করছে, এমন সংবাদ পেয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকীর নিদের্শনায় এস আই মাইনুল রেজা ও এএসআই শফিক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে সুমন মিয়াকে ৫০ পিস ইয়াবা টেবলেটসহ হাতে-নাতে আটক করেন। ওইসময় অন্যান্য মাদক কারবারিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক, জুয়াসহ সামাজিক অপরাধকারীদের কোন ছাড় নেই।




