ads

রবিবার , ৩ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রবীণ কবি-সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ আর নেই

জুবাইদুল ইসলাম
মার্চ ৩, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ

শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য, বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ (৬৭) আর নেই। তিনি ৩ মার্চ রবিবার সন্ধ্যায় জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেমেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন।

Shamol Bangla Ads

তার ছেলে তানসেন মাহমুদ ইলহাম জানান, রবিবার সন্ধ্যার দিকে কবি-সাংবাদিক তালাত মাহমুদ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং অচেতন হয়ে পড়েন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান সাংবাদিক নেতৃবৃন্দ।

তালাত মাহমুদ দৈনিক ঢাকা রিপোর্টের প্রধান সহকারী সম্পাদক ছিলেন। এছাড়া দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের সাথেও জড়িত ছিলেন তিনি। তিনি কবিসংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

Shamol Bangla Ads

আগামীকাল সকাল ১১টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম নামাজে জানাজা এবং দুপুর আড়াইটায় নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন ও সাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, কবিসংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদারসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!