ads

রবিবার , ৩ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শেরপুর ভেন্যুর খেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মার্চ ৩, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০২৪ এর শেরপুর ভেন্যুর খেলা উদ্বোধন করা হয়েছে। ৩ মার্চ রবিবার সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, খেলাধূলার মাধ্যমে উৎকর্ষ সাধন হয়। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে আমরা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছি। সাকিব আল হাসান, মাশরাফি বিন মতুর্জা, তামিম ইকবালসহ অনেকেই বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে চিনিয়েছেন। তিনি এই টুর্নামেন্টের মাধ্যমে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম। জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জেলা ক্রিকেট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, স্থানীয় সাংবাদিকসহ জাতীয় ক্রিকেট বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উদ্বোধনী খেলায় টাঙ্গাইল জেলা দল ঝিনাইদহ জেলা দলকে ৩ উইকেটে পরাজিত করে। নির্ধারিত ৫০ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝিনাইদহ জেলা দল ৪৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান তুলতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নেমে টাঙ্গাইল জেলা দল ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায়।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেরপুর ভেন্যুতে চারটি জেলা দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে ফেনী জেলা, টাঙ্গাইল জেলা, ঝিনাইদহ জেলা ও চাপাইনবাবগঞ্জ জেলা। এ খেলা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!