ads

শনিবার , ২ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ভোটার বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল শনিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে এ তালিকা প্রকাশ করেন।

Shamol Bangla Ads

তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৯৩২ জন।

এতে দেখা যায়, ভোটার তালিকা হালনাগাদে এবার ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৬ শতাংশ। গত বছর ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০।

Shamol Bangla Ads

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি ২০২৩ সালের হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। হালনাগাদকৃত তালিকায় ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন নতুন ভোটার যুক্ত হয়েছিল।

ওই তালিকার পর দাবি, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২ মার্চ ভোটার দিবসে নতুন ভোটার তালিকা প্রকাশ করল ইসি।

Need Ads
error: কপি হবে না!