ads

বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএলের প্রাইজমানি ঘোষণা, কে কত পাচ্ছে

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নামছে বিপিএলের দশম আসরের। আগামীকাল প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের দল। দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Shamol Bangla Ads

গত আসর থেকে এবারের আসরের প্রাইজমানিতে কোনো পরিবর্তন আসেনি। এবারও চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। আর রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। আসরের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা।

ফাইনাল সেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার পাবে যথাক্রমে ৫ লাখ টাকা করে। এছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবে ৩ লাখ টাকার প্রাইজমানি।

Shamol Bangla Ads

অন্যান্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি লিগগুলোর তুলনায় বিপিএলে প্রাইজমানির পরিমাণ কমই বলা যায়। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রাইজমানির দিক থেকে শীর্ষ পাঁচেও নেই বিপিএল।

বিপিএল ২০২৪ এর পুরস্কারের তালিকা-

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় – ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সেরা ফিল্ডার – ৩ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক – ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক – ৫ লাখ টাকা

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট – ১০ লাখ টাকা

রানার-আপ দল – ১ কোটি টাকা

চ্যাম্পিয়ন দল – ২ কোটি টাকা।

Need Ads
error: কপি হবে না!