শেরপুরের নকলায় ব্যাংকার-গ্রাহক সম্পর্ক ও গ্রাহকসেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক নকলা শাখায় এ মতবিনিময় সভা হয়। কৃষি ব্যাংক নকলা শাখা সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন কৃষি ব্যাংক নকলা শাখার ব্যবস্থাপক (এসপিও) মো. ফজলে আলম। অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (পরিচালন) কমলেশ চন্দ্র দেবনাথ, শেরপুর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শরিফুল ইসলাম, শেরপুর আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ একরামিন খান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি ব্যাংক নকলা শাখার কর্মকর্তা জাকির হোসেন।

সভায় বক্তাগণ গ্রাহক পর্য়ায়ে ব্যাংকিং সেবার মানোন্নয়ন, দালালদের দৌরাত্ম নির্মুল ও ঋণ বিতরণে আরও বেশি স্বচ্ছতার উপর আলোকপাত করে বক্তব্য দেন।




