ads

সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফাইনালের দৌড়ে নিশামের ঝড়ে বড় সংগ্রহ রংপুরের

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ

আসর জুড়েই রান পেয়েছে রংপুর রাইডার্সের টপ অর্ডার। তবে কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ব্যর্থ হয়েছেন রনি তালুকদার-সাকিব আল হাসানরা। তবে এক প্রান্ত আগলে রেখে আরও একবার দলকে টেনে তুললেন জিমি নিশাম। তার ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে রংপুর।

Shamol Bangla Ads

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৯৭ রান করেছেন নিশাম।

আজ ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া হয়েছিল শামিম হোসেনকে। ইনিংস ওপেন করতে নেমে ফ্লপ এই তরুণ ব্যাটার। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন শামিম।

Shamol Bangla Ads

সুবিধা করতে পারেননি আরেক ওপেনার রনি তালুকদারও। ১১ বলে ১৩ রান করেছেন তিনি। দ্রুত দুই ওপেনার ফেরার পর ভিন্ন পথে হাঁটতে পারেননি সাকিব আল হাসান। তিনে নেমে ৯ বল খেলে মাত্র ৫ রান করতে পেরেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

২৭ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে যখন ধুঁকছিল দল তখন হাল ধরেন জিমি নিশাম। চতুর্থ উইকেটে শেখ মেহেদিকে সঙ্গে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন নিশাম। ২২ রান করে মেহেদি ফেরার পর ভাঙে সেই জুটি।

আসরে প্রথম খেলতে নেমে ভালোই শুরু করেছিলেন নিকোলাস পুরাণ। তবে ইনিংস বড় করতে পারেননি। এই ক্যারিবিয়ান হার্ডহিটারের ব্যাট থেকে ৯ বলে ১৪ রান এসেছে। আর শেষদিকে ২৪ বলে ৩০ রানের ইনিংসে নিশামকে সঙ্গে দিয়েছেন নুরুল হাসান সোহান।

নিশাম এদিন তার বিপিএল সেরা ইনিংস খেলেছেন। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও অবশ্য মাইলফলক ছুঁতে পারেননি বল না থাকার কারণে। শেষ পর্যন্ত ৪৯ বলে ৯৭ রান করে অপরাজিত ছিলেন এই কিউই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!