নকলা (শেরপুর) প্রতিনিধি : নকলা উপজেলার কবুতরমারী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী (৫৯) রবিবার বিকেলে কর্মস্থলে উচ্চ রক্তচাপে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে া……….. রাজিউন)। তিনি শেরপুর খাদ্য গুদামে কর্মরত ছিলেন। সোমবার তার গ্রামের এলাকায় নামাজে জানাজা পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
তার মৃত্যুতে নকলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর, আওয়ামী লীগ সভাপতি গোলাম রব্বানী, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শেরপুর খাদ্য সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী খান, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ, প্রেস ক্লাব সম্পাদক ইউসুফ আলী মন্ডল গভীর শোক প্রকাশ করেছেন।




