ads

শনিবার , ১৩ জানুয়ারি ২০২৪ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন বর্জনকারীরা এখনও পিছু হটেনি : কাদের

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জনকারীরা এখনও পিছু হটেনি। আজকে তারা (বিএনপি) নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, এ সরকার যেন থাকতে না পারে। তার বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কবে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে। শেখ হাসিনা নিষেধাজ্ঞা, ভিসা বিধি-নিষেধের কোনো পরোয়া করেন না। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়- এই নীতিতে শেখ হাসিনা সরকারের কার্যাবলী পরিচালিত হচ্ছে।

Shamol Bangla Ads

শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে আওয়ামী লীগ- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক সংকটেও আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য হবে ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করা। অনেক বাধাবিঘ্ন আসতে পারে। রাজনীতিতে কেউ যদি সন্ত্রাস, অস্থিরতা, সংহিংসতা তৈরি করে তবে তা মোকাবিলা করতে হবে। বিরোধী দলকে সুষ্ঠু রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করা হবে। তবে সহিংসতার উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সব কিছুই করতে হবে। কেউ সহিংস হয়ে আমাদের ওপর আক্রমণ করবে, আমরা বসে থাকব না। সে ক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবিলা করতে হবে। বিরোধী দলকে আমরা রাজনীতি দিয়েই মোকাবিলা করব।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!