ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে তীব্র শীতে মানুষের চরম দূর্ভোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৪:০৮ অপরাহ্ণ

Rajarhat Pic-29-12-13-2মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে তীব্র শীত জেঁকে বসতে শুরু করেছে। চরাঞ্চলের লোকজন ঢাকা পড়ছে ঘন কুয়াশায়। এই শীতে ছিন্নমুল মানুষসহ শিশু ও বৃদ্ধাদের পোহাতে হচ্ছে বাতড়ি দূর্ভোগ।
তিস্তা নদীর বিশাল চর ঘুরে জানা গেছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ায় ছিন্নমুল মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে। কর্মজীবি মানুষ অলস সময় কাঠাচ্ছে। দিনের বেলা যানবাহন গুলোতে আলো জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সন্ধ্যার পর হাট বাজারে কেউ থাকতে চায়না। ফাকা হয় রাস্তা ঘাট। শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল দরিদ্র মানুষদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। উষ্ণতা পেতে অনেক কেউ খড় জালিয়ে কিংবা চায়ের দোকানের উনুনে হাত গরম করতে দেখা গেছে। শীতের তীব্রতার কারণে ঠান্ডা, কাঁশি, জ্বর, নিয়মোনিয়া, হাপানি সহ নানা অসুখ বিশুখ দেখা গেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশী। এরপরেও থেমে নেই সাধারণ মানুষের জীবন যাত্রা। সন্ধানে কর্মজীবিরা গায়ে গরম পোশাক জড়িয়ে ছুটে চলেছেন। চলতি বছর বিপনী বিতানগুলোতে শীতের কাপড়ের দাম অনেক বেশী। ব্যবসায়ীরা বলেছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!