ads

বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়: সিইসি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, ভোটাররাও আসবেন। তবে প্রার্থীরা যদি আন্তরিক না হন, তারা যদি সচেতন না হন, তাদের প্রতি যদি পারস্পরিক আস্থা না থাকে, সঠিক আচরণ না করেন তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়।

Shamol Bangla Ads

বুধবার সকাল ১০টায় সার্কিট হাউসে জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, প্রার্থীরা কথা দিয়েছেন তারা পারস্পরিক বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী যে এবারে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

Shamol Bangla Ads

মতবিনিময় সভা শেষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার।

Need Ads
error: কপি হবে না!