ads

শনিবার , ২৩ মার্চ ২০১৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেলপার নিহত, আহত-২

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৩, ২০১৩ ৬:২০ অপরাহ্ণ
ঝিনাইদহে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেলপার নিহত, আহত-২

Jhenaidhah1ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর এলাকায় শনিবার কাভার্ড ভ্যানের ধাক্কায় আকাশ (২০) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। আকাশ মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

Shamol Bangla Ads

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, শনিবার সকালে জেলার শৈলকুপা উপজেলার দুধসর আবাসন প্রকল্পের নিকটে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি কাভার্ড ভ্যান অপর একটি দাঁড়ানো ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের হেলপারসহ তিনজন গুরম্নতর আহত হয়।

আহতদের প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ট্রাকের হেলপার আকাশের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথে তার অবস্থা আশংকাজনক হলে মাগুরা জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় মাগুরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Need Ads
error: কপি হবে না!