ads

শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২০, ২০১৩ ৪:০৭ অপরাহ্ণ

Road_Accident-254চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা ভূমি অফিসের কাছে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে রমজান আলী (৪৫) নামে এক কৃষক মারা গেছেন। নিহত রমজান আলী দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। ২০ ডিসেম্বর শুক্রবার সকাল সোয়া ১০ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আহসান হাবীব জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে রমজান আলী স্থানীয় কার্পাসডাঙ্গা বাজার থেকে বাজার করে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কার্পাসডাঙ্গা ভূমি অফিসের কাছে পৌছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালিভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এই দূর্ঘটনার ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হবে না বলে তারা জানিয়েছেন। এজন্য তারা ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়েছেন জেলা প্রশাসক মহোদয়ের কাছে। অনুমতি পাওয়া গেলে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য লাশ হস্তান্তর করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!