নীলফামারী প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনের মধ্যে একমাত্র নীলফামারী-২ (সদর)
আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে আসাদুজ্জামান নূর থাকলেও বাকি তিনটি আসনে দুইজন করে প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেন। নীলফামারী-৩ (জলঢাকা- কিশোরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের অধ্যাপক গোলাম মোস্তফা প্রতিদ্বন্দ্বিতা করবেন জাপা দলীয় সংসদ সদস্য কাজী ফারুক কাদেরের সাথে। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় সংসদ কর্ণেল (অব:) মারুফ সাকলানের লড়বেন জাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শওকত চৌধুরী, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জাপার দলীয় সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীর সাথে আওয়ামী লীগের প্রার্থী ও ডিমলা উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকার এবং জাসদ (ইনু) খায়রুল আলম আনামের সাথে প্রতিদ্বন্বিতা করবেন আগামি ৫ জানুয়ারির নির্বাচনে।




