প্রতিনিধি, কেশবপুর (যশোর): কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক সপ্তম শ্রেণির ছাত্রি। জানাগেছে, গত রোববার দুপুরে উপজেলার ভরতভায়না গ্রামের মোসলেম মোল্যার মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী শম্পা খাতুনের বিয়ের আয়োজন চলছিল। খরব পেয়ে ব্র্যাক সামাজিক উন্নয়ন প্রকল্পের কর্মী শাহিনা খাতুন ও মোরশেদা খাতুন বিষয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থালে উপস্থিত হয়ে এ বিয়ে বন্ধ করে দেয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, মেয়েটির উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে বন্ধ রেখে উভয় পরিবারকে ধর্য্য ধরতে বলা হয়েছে।




