ads

মঙ্গলবার , ৩ মে ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে তিন যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টায় দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে নিউ ধলেশ্বরী নদীর পাড়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

দশকিয়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মালেক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন মগড়া পালস ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হাতিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৭), জুলহাস উদ্দিনের ছেলে ফয়সাল (১৭) ও আব্দুর রাজ্জাকের জামাতা জুলহাস (২০)। আহতরা হলেন আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব (১৫) ও আশরাফুলের ছেলে জাহিদ (২০)।

Shamol Bangla Ads

এ ঘটনায় আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তিনজনের দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চেয়ারম্যান এম এ মালেক ভূঁইয়া।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!