ads

মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোবাইল ডেটা প্যাকেজের মেয়াদ ন্যূনতম ৩ দিন, যোগ হবে অব্যবহৃত ডেটা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০২২ ৭:০১ অপরাহ্ণ

মোবাইল ডেটা প্যাকেজর সংখ্যা সীমিত করে ন্যূনতম মেয়াদ তিন দিন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সেই সঙ্গে অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজে যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিটিআরসি ভবনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ কার্যক্রমের উদ্বোধন করেন।

Shamol Bangla Ads

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান, বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমিশনের মহাপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত নির্দেশনা উপস্থাপন করেন।

Shamol Bangla Ads

নির্দেশনায় বলা হয়েছে, আগের নিয়মে প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে গ্রাহক একই মেয়াদের একই প্যাক কিনলে অব্যবহৃত ডেটা ক্যারি ফরোয়ার্ড করতে পারতেন। নতুন নিয়মে প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে গ্রাহক ভিন্ন মেয়াদের ডেটা প্যাক কিনলেও অব্যবহৃত ডেটা ক্যারি ফরোয়ার্ড করতে পারবেন। অর্থাৎ তিন দিনের প্যাক কিনে মেয়াদ শেষের আগে ৩ /৭ / ৩০ দিনের প্যাকেজ কিনলে অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজে যুক্ত হবে।

নতুন নির্দেশনায় নিয়মিত প্যাকেজ ও গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজের সংখ্যা ৪০-৪৫ এবং সর্বোচ্চ ৫০ টিতে সীমিত করা হয়েছে। আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজের সংখ্যা ১০টি এবং সর্বোচ্চ ১০ টি। এতে মোট প্যাকেজের সংখ্যা দাঁড়াল ৯৫ টি।
এ ছাড়া সব প্যাকেজের মেয়াদকাল ৩,৭, ১৫ ও ৩০ দিন করারও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে গ্রাহক সহজেই তাঁর পছন্দমতো প্যাকেজ বাছাই করে কিনতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!