ads

সোমবার , ১১ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ৩, আহত ১

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০১৩ ২:১৯ অপরাহ্ণ

SirajganjRoadAccidentসিরাজগঞ্জ প্রতিনিধি : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ট্রাক খাদে পড়ে ৩ জন মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। ১০ নভেম্বর রবিবার রাত পৌনে বারটার দিকে মহাসড়কের বড়গোজা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশসুত্রে জানা যায়, রবিবার রাতে একটি ট্রাক ঢাকা থেকে নাটোরে যাচ্ছিল। রাত পৌনে বারটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার বড়গোজা নামক স্থানে পৌছলে ট্রাকটির সামনের চাকার পাতি ভেঙ্গে যায়। এতে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে গেলে ট্রাকটির চালকসহ ৩জন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অপর একজন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে ও আহতকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি ফরিদ আহম্মেদ দুর্ঘটনায় ৩ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!