ads

শনিবার , ৫ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবার পর্দায় ফিরছে রিয়াজ-পূর্ণিমা জুটি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৫, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে প্রথমবার জুটি বাঁধেন রিয়াজ-পূর্ণিমা। এরপর দুজনকে দেখা গেছে ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘লাল দরিয়া’, ‘মায়ের সম্মান’, ‘খবরদার’, ‘জামাই শ্বশুর’সহ আরও অনেক ব্যবসাসফল সিনেমায়।

Shamol Bangla Ads

তবে এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা পর্দায় নেই একসঙ্গে। দুজনের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয় বলেই তাঁরা একসঙ্গে সিনেমা করেন না—এমন গুঞ্জনও শোনা যায়। যদিও রিয়াজ-পূর্ণিমা বিভিন্ন সময়ে বলেছেন, তাঁদের মধ্যে পেশাদার সম্পর্কে কোনো টান পড়েনি। সময়োপযোগী পছন্দমতো গল্প পেলে আবারও জুটি হয়ে অভিনয় করবেন তাঁরা। এবার পরিচালক এস এ হক অলিক এক করছেন তাঁদের।

অলিকের প্রথম দুই সিনেমা ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’-তেও জুটি হয়েছিলেন তাঁরা। সিনেমা দুটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। ২০১৯-২০২০ অর্থবছরে ‘যোদ্ধা’ সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছিলেন এস এ হক অলিক। দুই বছর ধরে সিনেমাটির প্রি-প্রডাকশন নিয়ে কাজ করছেন তিনি। সব গুছিয়ে এবার প্রস্তুতি নিচ্ছেন শুটিংয়ের। পরিচালক জানান, পূর্ণিমা কাজ করতে রাজি হয়েছেন। রিয়াজ ঢাকার বাইরে শুটিংয়ে ব্যস্ত। তিনি গল্পটা শুনে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। অলিক বলেন, ‘সিনেমাটি মুক্তিযুদ্ধভিত্তিক। এখানে সত্তরের পরের সময়টাকে তুলে ধরা হবে। রিয়াজ ও পূর্ণিমাকে নিয়েই পরিকল্পনা রয়েছে আমার। তাঁরা দুজন আমার খুব পছন্দের।’

Shamol Bangla Ads

সিনেমার গল্প লিখেছেন ইমদাদুল হক মিলন, চিত্রনাট্য করছেন এস এ হক অলিক। নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ শাখায় ৫০ লাখ টাকা অনুদান পাচ্ছেন নির্মাতা। পাশাপাশি তিনি নিজেও সহপ্রযোজনা করবেন, সিনেমার গান লিখবেন। অনুদানের জন্য জমা দেওয়ার সময়ই সম্ভাব্য দুই পাত্র-পাত্রী হিসেবে রিয়াজ ও পূর্ণিমার নাম উল্লেখ করেছিলেন পরিচালক। এরই মধ্যে চূড়ান্ত হয়েছেন পূর্ণিমা। রিয়াজ চূড়ান্ত করবেন ঢাকায় ফিরে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!