ads

শনিবার , ৫ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হতাশার হারে নারী বিশ্বকাপ শুরু বাংলাদেশের

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৫, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ

স্বপ্নেরা ডালপালা মেলছিল বেশ। কিন্তু ব্যাটিং নিয়ে শঙ্কাটা ছিলই। শেষ অবধি সেটাই কাল হলো। ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশ করে ফেলেছিল ৬৯ রান। জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশকে হতাশ হতে হয়েছে এরপরই।

Shamol Bangla Ads

৪৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারায় বাঘিনীরা। শেষ অবধি বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচ হারে ৩২ রানে। ডানেডিনের ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা নারী দল। ২০৮ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে ১৭৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ নারী দল।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখেছিল শামিমা সুলতানা ও শারমিন আক্তারের ব্যাটে। দুই ওপেনার মিলে যুক্ত করেছিলেন ৬৯ রান। শামিমাকে ফিরিয়ে বাঘিনীদের প্রথম ধাক্কা দেন আয়াবঙ্গা খাকা।

৫০ বলে ২৭ রান করে সাজঘরে ফেরত যান তিনি। এরপর ৭৭ বলে ৩৪ রান করে আউট হয়ে যান আরেক ওপেনার শারমিন। এরপরই রীতিমতো ধস নামে বাংলাদেশের ইনিংসে, বল হাতে আগুন ঝরান খাকা। স্কোরকার্ডে ১১৩ রান যোগ করতেই উইকেট যায় ছয়টি। পরে ঋতু মণিকে নিয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু ৫৯ বলে ২৯ রান করে রান আউট হয়ে যান জ্যোতি। ৩৮ বলে ২৭ রান করে আউট হয়ে যান ঋতু মণিও। এই দুজনের বিদায়ের পর কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের জয়ের স্বপ্ন। ৩ বল বাকি থাকতে অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

Shamol Bangla Ads

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ৩০ রানের উদ্বোধনী জুটি পায় দক্ষিণ আফ্রিকা। ৮ রান করা তাজমিন ব্রিটসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ফারিহা তৃষা। আরেক ওপেনার লরা ওলভার্ড ৫২ বলে করেন ৪১ রান। তাকে বোল্ড করে সাজঘরের পথ দেখান ঋতু মণি।
মাঝে মারিজান ক্যাপ ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি। ৪৫ বলে ৪২ রান করা এই ব্যাটসম্যানকে আউট করেন জাহানারা আলম। ৪০ বলে ৩৯ রান আসে ক্লো ট্রায়নের ব্যাটে। তাকে আউট করেন পেসার ফারিহা তৃষা।

এই দুজনের বিদায়ের পর দ্রুতই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ইনিংসের এক বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন ফারিহা তৃষা। জাহানারা ও ঋতু মণি পান দুটি করে উইকেট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!