ads

বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

রেজাউল করিম বকুল
ফেব্রুয়ারি ৯, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলাতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট শ্রীবরদী শাখার উদোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন চাউলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোট, শ্রীবরদী শাখার আহবায়ক ও ধাতুয়া মরিয়ম স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোট, শ্রীবরদী শাখার সদস্য সচিব ও চাংপাড়া এসকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ সুলাইমান, কুরুয়া দক্ষিণপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সেকদি এসকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ হেলাল মিয়া, পূর্ব খরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোছাঃ লাকী, দষ্টিপাড়া মসজিদ সংলগ্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সহকারী শিক্ষক মোছাঃ রাজিফা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘ দিন যাবত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় শিক্ষকতা করে আসছি। আমরা কোন বেতন ভাতা পাই না, খুবই মানবেতর জীবন যাপন করে আসছি। দ্রুত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।

Shamol Bangla Ads

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!