ads

বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কৃষকদের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ

সিফাত শাহরিয়ার, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ৯, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী ভুট্টা আবাদে কৃষকদের উৎসাহী করতে এবং কৃষির যান্ত্রিকীকরণ ও ফসলের বাণিজ্যিকীকরণের লক্ষ্যে ৭টি কৃষক দলকে বিনামূল্যে একটি করে মোট ৭টি ভুট্টা মাড়াই যন্ত্র প্রদান করা হয়েছে।

Shamol Bangla Ads

৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস থেকে ওইসব যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খামারবাড়ির উপ-পরিচালক ড. মোহিত কুমার দে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর কবীরের সভাপতিত্বে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিফ রহমানসহ কৃষি বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর জানান, ভুট্টা আবাদে কৃষকদের আরও বেশি উৎসাহী করতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় এসব যন্ত্র বিনামূল্যে প্রদান করা হয়েছে। ইতোমধ্যেই চলতি মৌসুমে উপজেলায় মোট ১০৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!