ads

মঙ্গলবার , ২৫ জানুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ৫০ বছর আজ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ

আজ ২৫ জানুয়ারি; বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি। ১৯৭২ সালের এদিনে রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তখন থেকেই দুদেশের সম্পর্কে বিশেষ গতি পেয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে অকুন্ঠচিত্তে সমর্থন দেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। স্বাধীনতার পরেও চট্টগ্রাম বন্দরে ডুবে যাওয়া জাহাজ ও মাইন অপসারণে বিশেষ ভূমিকা রাখে রাশিয়া।

Shamol Bangla Ads

জান যায়, স্বাধীনতার পর বাংলাদেশের বিপুল পরিমাণ মেধাবী শিক্ষার্থীকে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেওয়া হয়। একইসঙ্গে বাংলাদেশের সামরিক ও বিদ্যুৎ খাতে বিশেষ সহযোগিতা দেয় রাশিয়া।

সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পরেও মস্কোর সঙ্গে ঢাকার কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়েনি। দুদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক ধীরে ধীরে বেড়েছে। আগামী দিনেও দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বাড়ার ইঙ্গিত দিয়েছেন দুদেশেরই শীর্ষ নেতারা।

Shamol Bangla Ads

ঢাকা-মস্কো উভয় পক্ষই কূটনীতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করবে। এ লক্ষ্যে বেশ কিছু কর্মসূচিও নেওয়া হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ও মুক্তিযুদ্ধের পরেও রাশিয়া বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। দুদেশের মধ্যে বন্ধন আগামী দিনে আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা নিয়ে সন্তোষও প্রকাশ করেছেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!