ads

বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরের অবরোধের শেষ দিনে ককটেল বিষ্ফোরণ, মোটর সাইকেল ভাংচুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৫, ২০১৩ ৬:২৫ অপরাহ্ণ

OLYMPUS DIGITAL CAMERAমেহের আমজাদ, মেহেরপুর : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা প্রত্যখান করে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের শেষ দিনে মেহেরপুরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
৫ ডিসেম্বর বৃহষ্পতিবার সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দিনদত্ত ব্রিজের উপর কেন্দ্রীয় নেতা আব্দুল মতিনের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ১৮ দলীয় জোটের নেতা কর্মীরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আলিমসহ জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ। একই সময়ে সদর উপজেলার রাজনগর যাত্রী ছাওনির সামনে মহিলা জামায়াতের নারী কর্মীরা লাঠি মিছিল  বের করে। পরে তারা সড়কের উপর বসে পড়ে অবরোধ কর্মসূচী পালন করে। এসময় পিকেটাররা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লার মোটরসাইকেল ভাংচুর করে। অন্যদিকে মুজিবনগর সড়কের বন্দর মোড়ে জামায়াতের সহকারী সেক্রেটারী ফারুক হুসাইনের নেতৃত্বে ১৮ দলের কর্মীরা লাটি শোঠা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এছাড়া কাথুলীর কায়েমকাটার মোড়ে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর বিএনপির  সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম ও অন্যান্য নেতৃবৃন্দ সহ গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ১৮ দলীয় জোটের নেতা-কর্মী। এসময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সিদ্দুকুর রহমান, পৌর জামায়াতের আমির মাহববুল আলম, ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম, ছাত্র নেতা রাজিব, বুড়িপোতা ইউনিয়ন আমির গোলাম রসুল প্রমুখ।
এদিকে অবরোধের কারণে সাধারণ মানুষের জীবন-জীবীকায় স্থবিরতা নেমে এসেছে। মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে কোন অভ্যন্তরীন ও দূরপাল্লার  যানবহন ছেড়ে যায়নি। তবে ছোট ছোট যান নছিমন, করিমন, আলগামন, অটোরিক্সা ও ব্যক্তিগত যানবহন চলাচল  করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!