ads

বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে ১৮ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৫, ২০১৩ ৬:১২ অপরাহ্ণ

________ ______ ___ _হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনী তফসিল বাতিলসহ শীর্ষ নেতাদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ১৮ দলের ডাকা অবরোধের শেষ দিনে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে ব্যাপক শোডাউনসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উজ্জিবিত নেতা কর্মীরা।
এ উপলক্ষে গতকাল বৃহঃস্পতিবার (০৫ডিসেম্বর) সকালে হোসেনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক জহিরুল ইসলাম মবিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নতুন বাজার যাত্রী ছাউনি মোড় থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দ্বীপেশ্বর গোলচক্করে এসে শেষ হয়।সেখানে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ন আহবায়ক শওকত উসমান। বক্তব্য রাখেন- বিএনপি’র আহবায়ক শিল্পপতি জহিরুল ইসলাম,পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সদস্য সোরহাব উদ্দিন ভেন্ডার,পৌর বিএনপি’র আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন,শাহেদল ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ,জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, সাবেক চেয়ারম্যান ফজলুল হক, বিএনপি’র যুগ্ন আহবায়ক শওকত উসমান,স্বেচ্চাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম শহিদ,বিএনপি নেতা ফরিদ উদ্দিন,আবুল বাশার,সারুয়ার আলম নয়ন, যুবদলের যুগ্ন সম্পাদক মোঃ শরিফ মিয়া,সাইফুল ইসলাম,ছাত্রদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম হিমেল,সাধারন সম্পাদক মশিউর রহমান চন্দন সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!