ইয়ানুর রহমান (যশোর): যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোস্তাফিজুর রহমান জানান, রাতে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে কার্যালয়ের গেটের বাইরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।




