আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচীর অংশ হিসাবে সোমবার আদমদীঘি উপজেলা জোটের উদ্যোগে অবরোধ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী চলাকালে বাস ট্রাক চলাজল করেনি। বেলা ১১ টায় এক বিক্ষোভ মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। মিছিল শেষে বাসষ্ট্যান্ড শহীদ মিনার প্রাঙ্গনে এক সমাবেশ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বুলবুল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি আলহাজ্ব শেখ রফি আহম্মেদ, আলহাজ্ব আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী, হাফেজ আতোয়ার হোসেন, খন্দকার মেহেদী হাসান, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, যুবদলের সভাপতি মাহফুজুল হক টিকন, ছাত্রদলের রোমান প্রমূখ।




