ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাস, সিএনজি ও অটোরিক্সায় পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২, ২০১৩ ১২:৩৬ অপরাহ্ণ

2013-12-01-1413স্টাফ রিপোর্টার : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন রবিবার রাতে শেরপুরে বাস,সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিক্সায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জানা যায়, ১ ডিসেম্বর রবিবার রাত পৌণে ৯টার দিকে শেরপুর-জামালপুর বাসস্ট্যান্ডে থাকা একটি বাসে পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় অবরোধ সমর্থনকারীরা। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছলেও বাসটি রক্ষা করতে পারেনি। এছাড়া আটক করা সম্ভব হয়নি কোন দুর্বৃত্তকে। একই রাতে বাজিতখিলার বটতলি বাজারে একটি সিএনজিচালিত অটোরিক্সা পুড়িয়ে দেয় অবরোধ সমর্থনকারীরা। এর আগে সন্ধ্যায় তারা শহরের সজবরখিলা এলাকায় পূবালী ব্যাংকের সামনে আগুন দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা পুড়িয়ে দেয়। ওইসব ঘটনার পরপর পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা শহরে ব্যাপক তৎপরতা চালায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় মামলা এবং জড়িতদের আটকের তৎপরতা চলছে।

Need Ads
error: কপি হবে না!