শাহআলম ,কালিহাতী(টাঙ্গাইল) : বিএনপির-জামায়েত দেশে অবরোধের নামে নৈরাজ্যে করছে। নৈরাজ্যের প্রতিবাদে শনিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে বিশাল একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। পরে উপজেলা চত্ত¡রে সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোলা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মুহাম্মদ জিন্নহ, সাধারন সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান তুহিন, পলাশ সিদ্দিকী প্রমুখ।




