ads

শনিবার , ৩০ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চট্টগ্রামে ৪শ রাউন্ড গুলি উদ্ধার : গ্রেফতার ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৩০, ২০১৩ ১১:৫৮ পূর্বাহ্ণ

Chittagong_District_Map_Bangladesh-118শ্যামলবাংলা ডেস্ক : ১৮ দলীয় জোটে ডাকা অবরোধ শুরুর আগ মুহূর্তে বন্দর নগরী চট্টগ্রামে ৪শ রাউন্ড গুলিসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ নভেম্বর শনিবার ভোররাতে জিইসি মোড়ে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গুলি উদ্ধার এবং ২ জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে আনোয়ার হোসেন (৩০) ও আবুল হোসেন (৩০)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিক আহমেদ চৌধুরী জানান, রাত ৩টার দিকে জিইসি মোড়ে চেক পোস্টে একটি গাড়ি থামানো হয়। ওই গাড়িতে ৪০০ রাউন্ড গুলি পাওয়ার পর আরোহী দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার গুলিগুলোর মধ্যে ১শ রাউন্ড শর্টগানের গুলি, বাকিগুলো টুটু বোরের রাইফেলের। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!