ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ১২:২১ অপরাহ্ণ

Jamalpur pic-01- 27-11-13দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুর শহরের বনপাড়া গ্রামে সংখ্যালঘু পরিবারের জমি বেদখল করে রাস্তা তৈরী চেষ্ঠা এবং নির্যাতনের প্রতিবাদে ২৭ নভেম্বর বুধবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধ ঐক্য পরিষদ।। স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধনে শহরের বনপাড়ায় সংখ্যালঘু পরিবারে বসতভিটা বেদখল করে রাস্তা তৈরির চেষ্টা এবং নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের ২৪ ঘন্টা মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের নেতা সুকুমার চৌধুরী, মানবধিকার নেতা জাহাঙ্গীর সেলিম, জেলা উদিচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রাজবর, গণজাগরণ মঞ্চের সংগঠক তানভীর সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজন সাহা রাজু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মারুফ আহম্মেদ মানিক এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মীর ইমরুল এহসান অংকুর। বক্তারা বনপাড়া গ্রামের কমল কান্তি গোপসহ তার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের প্রতি আবহান জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!