দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুরে জাল টাকার সরঞ্জামসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ২৭ নভেম্বর বুধবার রাতে জামালপুর গোয়েন্দা পুলিশ শহরের মিতালী মার্কেটের আবাসিক হোটেল মিতালিতে অভিযান চালিয়ে জুয়েল তালুকদার ও রুবেল নামে ২ প্রতারককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানায়, তারা ওই হোটেলের ১০ নম্বর কক্ষে ৩ দিন আগে উঠছিল।
আটক জুয়েল তালুকদারের বাড়ি মেলান্দহ উপজেলার দুরমুঠে এবং রুবেলের বাড়ি ময়মনসিংহে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।




