পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের পাশেই রামনাথপুর ইউনিয়নের ইউপি সদস্যের বাড়িতে ফিল্মি ষ্টাইলে দু:সাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিবরনে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বিশ্বরোড সংলগ্ন তুলারাম মজিদপুর গ্রামে ২৫/৩০ জনের মুখোশধারী সংঘবদ্ধ একটি ডাকাত দল রইচ উদ্দিন খোকা ব্যাপারির পুত্র নুরুল ইসলাম নুরু মিয়ার (ইউপি সদস্যের ) বাড়িতে প্রাচীর টপকিয়ে প্রবেশ করে। এরপর দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী মারতে থাকে। এরপর নুরুল ইসলামের পুত্র মাহমুদ কে খুটির সাথে বেঁধে রাখে। পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে চুপ করে রাখে। এ সময় বাড়িতে থাকা নগদ ১ লাখ টাকা, ৭টি গরু, ৪ ভরি স্বর্নালংকার, বাড়িতে রক্ষিত সকল কাপড়, ১টি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল সহ প্রায় ৮ লক্ষাধীক টাকার মালামাল নির্বিঘেœ চলে যায়। উল্লেখ্য নুরু মেম্বরের পরিবারের সদস্যদের পড়নের কাপড় ব্যতিরেকে সব কিছু নিয়ে যায় ডাকাত দল। এদিকে, আশংকাজনক অবস্থায় গ্রামবাসী ভোরের দিকে নুরু মেম্বর ও তার ছেলে মাহমুদকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে, বিশ্বরোডে উপড়ে টহল পুলিশ থাকা সত্বেও এ ধরনের ঘটনায় এলাকাবাসী ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার উপড় ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, ওই ঘটনায় জড়িত সন্দেহে শয়েকপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র তাজুল ইসলাম ও ভোলা গ্রামের সাহেব আলীর পুত্র বিপুলকে শুক্রবার ভোর রাত্রে গেফতার করে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে। সব কিছু লুট করা প্রসঙ্গে চেয়ারম্যান বলেন এটা একটি অভিনব কৌশল। গ্রেফতারকৃত দের রংপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পীরগঞ্জের মাধবপুর জামে মসজিদের তিন তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নে শুক্রবার সকালে মাধবপুর জামে মসজিদের তিন তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সাবেক সাংসদ, বিএনপি কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু আজাদ বাবলু, প্রবীন সাংবাদিক ও বিএনপি নেতা মোকসেদ আলী সরকার, জামতলা মাদ্রাসার মোহতামিম রেজাউল করিম, ইউপি সদস্য বাদশা মিয়া প্রমুখ। শেষে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।




