ads

মঙ্গলবার , ৫ জানুয়ারি ২০২১ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জিংক সমৃদ্ধ ধান,গম ও মসুরের চাষাবাদ বৃদ্ধির উপর কর্মশালা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৫, ২০২১ ২:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : শেরপুরে জিংকসমৃদ্ধ ধান,গম ও মসুর ডাল চাষাবাদ বৃদ্ধি এবং সরকারি ক্রয় ও বিতরণ ব্যবস্থায় এই ফসলগুলো অন্তর্ভুক্তকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বিংগস প্রকল্পের আওতায় ৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালার আয়োজন করে হারভেস্টপ্লাস বাংলাদেশ। হারভেস্টপ্লাসসহ ওয়ার্ল্ডভিশন এবং উন্নয়ন সংঘ শেরপুর এবং জামালপুর জেলার ৬টি উপজেলায় ওই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

Shamol Bangla Ads

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। হারভেস্ট প্লাস-বিংগস প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ হাবিবুর রহমান খানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক গোলাম রসুল, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আক্রাম হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক হোসেন, কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াছমিন প্রমুখ বক্তব্য রাখেন।
ওইসময় বক্তরা রোগ প্রতিরোধ ক্ষমতাবৃদ্ধি ও পুষ্টির চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ ধানের আবাদ বৃদ্ধি এবং সরকারি ক্রয় ও বিতরণ ববস্থায় এসব জাতের ধান সরবরাহের বিষয়ে অলোকপাত করেন। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!