ads

রবিবার , ২৪ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৪, ২০১৩ ৬:১০ অপরাহ্ণ

gafargaon pic -02-24-11-13আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে  রোববার বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। মিছিল শেষে পৌর এলাকার শিবগঞ্জ রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে পৌর বিএনপি সভাপতি ফললুল হকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহ-সভাপতি এবি সিদ্দিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক আঃ ছালাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল­াহ আল মামুন, এম আর খায়রুল, ছাত্রদল আহবায়ক মাহিবুর রহমান নাসিম, সিনিয়র যুগ্ন আহবায়ক আঃ আজিজ সাদেক, যুবদল আহবায়ক সর্দার খুররুম, পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপন, স্বেচ্ছা সেবকদল আহবায়ক আজিমুদ্দিন, সদস্য সচিব আবু সায়েম, পৌর আহবায়ক মীর মোজান্মেল হোসেন, যুুগ্ন আহবায়ক ইমন, ছাত্রদল যুগ্ন আহবায় এস এম সাকিব, শ্রমিকদল নেতা মেহেদী হাসান খোকন, শফিক, ছাত্রদল নেতা আঃ রাজ্জাক, সুমন, ইবনে আজাদ কমল প্রমুখ।
বিএনপি দলীয় সূত্রে জানা যায়, অসাংবিধানিকভাবে সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদে এবং নির্দলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!