চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগরের বেনীপুর সীমান্ত থেকে আসাদুল (২৮) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়িকে ধরে নিয়ে গেছে ভারতের টুঙ্গী বিএসএফ ক্যাস্পের সদস্যরা। ২৪ নভেম্বর রোববার সকাল ৬টার দিকে সীমান্তের ৬২ নং মেইন পিলারের কাছ থেকে ওই ব্যক্তিকে ধরে নিয়ে যায়। আটক আসাদুলকে ফেরত চেয়ে বিজিবি বিএসএফকে পত্র দিয়েছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নূরুল হক জানান, জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে আসাদুলসহ কয়েকজন গরু ব্যবসায়ি রবিবার ভোরে গরু আনার জন্য ভারতে প্রবেশ করে। এসময় ভারতের নদীয় জেলার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে আসাদুল বিএসএস’র হাতে ধরা পড়ে। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসে।
মেজর নুরুল হক আরো জানান, আসাদুলকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে পত্র দেয়া হয়েছে।




