ads

রবিবার , ২৪ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৪, ২০১৩ ৩:০২ অপরাহ্ণ

SAMSUNG CAMERA PICTURESরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২৪ নভেম্বর রবিবার সকাল ১১টায় রাজারহাট সদর ইউপি’র ১নং ওয়ার্ডে ওই প্রকল্পের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লা নূরী, ইউপি সদস্য মো. বজলার রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে ৬৩টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে সরকারীভাবে বরাদ্দ এসেছে ২ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকা এবং ৭টি ইউনিয়নে ২ হাজার ৮শ ৯৬ জন শ্রমিক নিয়োগ করা হয়। এর মধ্যে ১ হাজার ৬শ ২০ জন নারী ও ১ হাজার ২শ ৭৬ জন পুরুষ শ্রমিক রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!