ইসলামপুর প্রতিনিধি : ‘সংঘাত নয়, সমজোতা’ এ শ্লোগানকে সমানে রেখে রাজনৈতিক সংকট উত্তোরণের দাবিতে শনিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) নেতাকর্মীরা।
জামালপুর জেলা সিবিবি’র সাধারণ সম্পাদক মোজাহারুল হকের নেতৃত্বে বটতলা চত্বরে উপজেলা সিবিবি’র সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সিপিব’র সাধারণ সম্পাদক রকি, সদস্য কুরবান আলী, ক্ষেত মজুর নেতা আকবর হোসেন, রবিজল, দেলুয়ার প্রমুখ। বক্তরা দেশকে ভয়াবহ সংকট থেকে রক্ষার জন্য সরকারকে উদ্যোগী হওয়ার আহŸান জানান। হত্যা, নৈরাজ্য ও আগুনে পুড়ে মানুষ মারা থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য প্রধান দুই দলের সুদৃষ্টি কামনা করেন।




