পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার আলহেরা একাডেমির কলেজ শাখার ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক ও স্কুল শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক হাকিমুল কবীর জেএসসি’র ইংরেজি ২য় পত্রের প্রশ্নসহ গ্রেফতার হয়েছেন। ১৩ নভেম্বর বুধবার বিকেলে তাকে প্রশ্নসহ গ্রেফতার করা হয়।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ওই শিক্ষক ইংরেজি বিষয়ের ফাঁস করা প্রশ্নপত্র শিক্ষার্থীদের দিচ্ছিলেন বলে অভিযোগ পাওয়ার পর তাকে আটক করা হয়। এসি ল্যান্ড অফিসে এনে জিজ্ঞাসাবাদকালে তিনি জানান ই্ন্টারনেট থেকে প্রশ্ন পেয়েছেন। তিনি আরও জানান, তার কাছে প্রশ্নপত্র পেয়েছি, কিন্তু তিনি কোন ওয়েবসাইট থেকে প্রশ্ন পেয়েছেন তা জানা যায়নি।
বৃহস্পতিবার জেএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।




