ads

বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন আজ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ২:০০ অপরাহ্ণ

Humayunশ্যামলবাংলা ডেস্ক : প্রয়াত সমকালীন কথাসাহিত্যিক ও নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। তার বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা, আর মা গৃহিণী। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জনপ্রিয় কথাসাহিত্যিক জাফর ইকবাল তাঁর ছোট ভাই। সবার ছোট ভাই আহসান হাবীব নামকরা কার্টুনিস্ট ও রম্যলেখক।
পলিমার ক্যামেস্ট্রিতে আমেরিকার নর্থ ডাকোটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে হুমায়ূন আহমেদ নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রে অধ্যাপনা করেন। এরপর সাহিত্য রচনাতেই আত্মনিয়োগ করেন তিনি। একাধারে তিনি চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা ও পরিচালনা, টেলিভিশন নাটক রচনা ও পরিচালনা করেন।
বাংলা সাহিত্যের প্রখ্যাত এ লেখক নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ দেশে আনা হয় ২৩ জুলাই। বিমানবন্দর থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে কফিন সরাসরি নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। লাখো মানুষের অশ্রু-পুষ্প ও ভালোবাসায় সিক্ত হন জননন্দিত এই লেখক-নির্মাতা। পরদিন তাঁর মরদেহ সমাহিত করা হয় তাঁরই গড়ে তোলা নন্দনকানন নুহাশপল্লীর লিচুতলায়। তার ৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার নিজবাড়ি নেত্রকোনার কুতুবপুর, নুহাশপল্লীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেল, এফএম রেডিওতে দিনব্যাপি তার জীবনকর্মের ওপর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রখ্যাত কথাসাহিত্যিক ও নন্দিত ব্যক্তিত্বের অধিকারী হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন পত্র-পত্রিকা বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে।

Need Ads
error: কপি হবে না!