ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতালে রাজধানীতে বাসে আগুন : ২ শিক্ষার্থীসহ দগ্ধ ৮

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১২, ২০১৩ ৯:৩৯ অপরাহ্ণ

bus-on-fireশ্যামলবাংলা ডেস্ক : বিএনপিসহ ১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের তৃতীয় দিনে রাজধানীতে একটি যাত্রীবাহী বাসে হরতাল সমর্থকদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন শিক্ষার্থীসহ ৮ জন। ১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে শনির আখড়া এলাকায় ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধরা হচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের বিক্রয়কর্মী আব্দুল মান্নান, ইডেন মহিলা কলেজের মাস্টার্সের ছাত্রী রাবেয়া আক্তার, ঢাকা পলিটেকনিকেল কলেজের ছাত্র তারেক আহমদ, বিএসসি ইঞ্জিনিয়ার শুভ, রাজমিস্ত্রী আবুল কালাম আজাদ, আবু বকর সিদ্দিক, আব্দুর রহিম ও আব্দুল হাই চৌধুরী।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে শনিরআখড়ার রায়েরবাগে মা ও শিশু হাসপাতালের সামনে গুলিস্তান থেকে আদমজীগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ওই বাসে থাকা ৮ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে দমকল বাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে অগ্নিদগ্ধ ৮ জনকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল।

Need Ads
error: কপি হবে না!